জামদানির যত্ন
শাড়ি খুবই সৌখিনতার সাথে রাখার পরেও তবুও নষ্ট হয়ে যায়,
আসলে কিছু জিনিসের স্থায়িত্ব কম হয় বলেই সেই জিনিস গুলো আমাদের বেশি পছন্দের হয়।জামদানি ও তেমন একটা জিনিস। সঠিকভাবে যত্ন নিলে জামদানি শাড়ি দীর্ঘদিন নতুনের মতই রাখা সম্ভব।
**জামদানি শাড়ির ভাজটা অন্যসব শাড়ির মত হয় না বলে সবাই শাড়ি খোলার পর আর সেই ভাজটা করতে পারে না।আর একবার শাড়ি পরার পর আগের মত ভাজ করা যায় না।সেক্ষেত্রে শাড়ি একটু লম্বা করে ভাজ করে হেঙ্গারে ঝুলিয়ে রাখতে পারেন।
**জামদানি শাড়ি কখনোই চেপে ভাজ করবেন না এবং আলমারিতে বেশি চাপাচাপি করে রাখবেন না।বেশি চেপে রাখলে জামদানি শাড়ির যে শক্ত মাড় থাকে সেটা নষ্ট হয়ে যায় আর শাড়ির ভাজ গুলো নরম হয়ে যায়।
**আর একটু যত্ন করে রাখতে দোকানে যে কোন গজ কাপর যেমন কাঠে বা মোটা টিসে পেচানো থাকে সেভাবে পেচিয়ে রাখতে পারেন।
**যে কোন কাপড়ের মতই জামদানি শাড়িও পড়ার পরে সাথে সাথে ভাজ করে আলমারিতে তুলে রাখবেন না। রোদে বা পাখার নিচে দিয়ে কিছু সময় শুকাতে দিবেন। এমনকি শীতকালেও।
** জামদানি শাড়ি পারের দিকে জমে যায়।সেক্ষেত্রে শাড়ি কিনে তাতে ম্যাচিং করে পারে ফলস বা আস্তর লাগিয়ে নিতে পারেন।
**জামদানি শাড়ির সর্বশেষ একটা চিকিৎসা হল পুনরায় মার দেওয়া বা কাটাওয়াশ করিয়ে নেয়া সেক্ষেত্রে শাড়িটি প্রফেশনাল তাতি দিয়ে মার দিলে বা কাটাওয়াশ করিয়ে নিলে জামদানি শাড়িটি একদম নতুনের মত হয়ে যাবে
**জামদানি শাড়ি কোনভাবেই ওয়াশ করা যাবে না। এমনকি ড্রাই ওয়াশও না। শাড়িতে দাগ লাগলে বা শাড়ি ময়লা হলে বা শাড়ি ফেটে গেলে তাঁতীরা রিপু করে মার দিয়ে দিবে বা কাটাওয়াশ করিয়ে দিবে।তবে যেসকল দাগ অন্য কাপর থেকে ওঠে না সেসকল দাগ জামদানি শাড়ি থেকেও ওঠবে না।
ফেইসবুক পেইজ: https://www.facebook.com/Sutak-সূতক-635746303735416
ইন্সট্রাগ্রাম: https://www.instagram.com/invites/contact/?i=16srvtx49xvth&utm_content=iwpbe7d
Comments
Post a Comment