GI পণ‍্য জামদানি

জি আই পণ্য কি আমরা অনেকেই জানি না। আসলে GI মানে হলো Geographical Indicator.  জি আই পণ্য তাকেই বলা যায় যদি কোনো একটি পণ্য শুধু নির্দিষ্ট একটি অঞ্চলেই পাওয়া যায় এবং সেটি ওই অঞ্চল বা দেশ বা এলাকার ঐতিহ্য বহন করে।

এতদিন বাংলাদেশের একটি মাত্র জি আই (GI) পণ্য ছিলো কিন্তু এখন আমাদের দেশে সেই পণ্য বেড়ে দুটিতে দাড়িয়েছে। আমরা বাঙালি হয়ে অনেকেই আমাদের দেশের এই পণ্য সম্পর্কে জানি না। আমাদের দেশের দুইটি GI পণ্য হলো –

১. জামদানি শাড়ি
২. ইলিশ মাছ

এতোদিন শুধু জামদানি শাড়ি ছিলো GI পণ্য কিন্তু এখন ইলিশ যুক্ত হওয়াতে আমাদের দেশের জি আই পণ্যের সংখ্যা বেরে গেলো। এই জামদানি শাড়ি ও ইলিশ মাছ শুধু বাংলাদেশেই বেশি পাওয়া যায়। যদিও ভারতে কিছু জায়গায় জামদানি শাড়ি তৈরি হয় কিন্তু এই জামদানি শাড়ির মূল উৎপত্তি বাংলাদেশে এবং ইলিশ অন্যান্য দেশে কিছু পাওয়া গেলেও মূলত পদ্মার ইলিশ বলতে যেটা বোঝায়, সেটা বাংলাদেশেই পাওয়া যায়। আর এই দুইটা পণ্য আমাদের দেশের ঐতিহ্যকেও বহন করে।

কোনো পণ্যকে জি আই হিসেবে ঘোষণা করতে গেলে প্রথমে WIPO তে আবেদন করতে হয়। WIPO এর মানে হলো WORLD INTELLECTUAL PROPERTY ORGANIZATION. এই সংস্থাটি যাচাই বাছাই করে কোনো পণ্যকে GI পণ্য হিসেবে ঘোষণা করার অধিকার রাখে। ইলিশ ও জামদানি এর ক্ষেত্রে ভারত বাধা দিলেও এই সংস্থাটি যাচাই বাছাই করে ঠিকই জামদানি ও ইলিশকে বাংলাদেশের GI পণ্য হিসেবে ঘোষণা করেছে।



পেইজ লিংক: https://www.facebook.com/Sutak-সূতক-635746303735416/

Comments

Popular posts from this blog

বাংলার শিল্পে জামদানির অবস্থান

জামদানির যত্ন

জামদানির উৎপত্তি ও বিকাশ